শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১কেজি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার টাইমনিউজবিডিকে জানান, শুক্রবার স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।
তিনি বলেন, 'রিফাত ফ্যাশন অব সিইপিজেট' নামে কুরিয়ার করা ২৭টি রাইস কুকার বহনকারী একটি কাটের বাক্সে ছিলো স্বর্ণের বারগুলো। এইচএক্স ফ্লাইটে করে হংকং থেকে এসেছিলো ঐ বাক্সটি।
এমআর/এমকে





