সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

গত ২৫ নভেম্বর দুপুর ১টা ৩৪ মিনিটে একটি সিএনজি অটোরিকশা যোগে ধানমন্ডি থানায় পৌঁছান লতিফ সিদ্দিকী। তিনি ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন।

পরে তাকে গ্রেফতার দেখিয়ে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। এরপর মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এআর