হজরত শাহজালাল আন্তর্জাতিক (র.) বিমানবন্দরে চার কেজি সোনাসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টস হাউজের কর্তৃপক্ষ।

আটককৃতের নাম ফয়সাল হাসান। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

রোববার সকালে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ রেয়াজুল ইসলাম জানান, ফয়সাল হাসান দুবাই থেকে ইকে-৫৮২ নম্বর ফ্লাইটে রোববার সকাল ৮টা ৫০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামেন।

সেখানে কাস্টসম কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৪ কেজি।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রেয়াজুল ইসলাম।

এমকে