তুরাগ থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জমি দখলে সহায়তার একটি অভিযোগ প্রাথমিক  তদন্তে প্রমাণিত হওয়ায় শনিবার রাত ৮টায় তাদেরকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তুরাগ থানার ওসি আবীর মোহাম্মদ  হোসাইন, এসআই খোকন চন্দ্র ঘোষ, এএসআই মামুনুর রশিদ, এএসআই আহসান হাবিব।

ডিএমপির সদর দফতর সূত্রে জানা গেছে, তুরাগ এলাকায় একব্যক্তির ক্রয়কৃত জমি সংঘবদ্ধ একটি গ্রুপ জোড় করে দখলে নেয়। ওই ব্যক্তি তুরাগ থানায় অভিযোগ করতে গেলে তাকে পুলিশ সহায়তা না করে উল্টো দখলদারদের পক্ষ নিয়ে কথা বলেন। এরপর অসহায় ব্যক্তি ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বরাবর একটি অভিযোগ করেন। তিনি একজন সহকারী কমিশনারকে (এসি) অভিযোগটি তদন্তে নির্দেশ দেয়। তদন্তে জমিদখলের বিষয়টি বের হয়ে আসে। এরপর কমিশনার শনিবার জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেন।

বর্তমানে ওসি (তদন্ত) আলী মাহমুদ তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছেন।

জেএ