রাজধানীতে মাদকবিরোধী অভিযানে একদিনে আরও ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি ১১০ গ্রাম ৪৩ পুরিয়া গাঁজা, ২৭টি ইনজেকশন এবং ৭ হাজার ১১৪ পিস ইয়াবাসহ ৬২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৩টি মামলা হয়েছে।
এবিএস















