রাজধানীর সাভারের আশুলিয়ায় একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এক বাউলশিল্পী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই নারী আশুলিয়া থানায় মামলা করেছেন। ধর্ষিতার দাবী তিনি বাউলশিল্পী। অনুষ্ঠানে গান গাইতে দাওয়াত দিয়ে এনে তাকে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আশুলিয়ার আউকপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য স্থানীয় কয়েকজন লোক নারায়ণগঞ্জে ওই নারী বাউলশিল্পীকে নিয়ে আসেন।
পরে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। সকালে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, এ ঘটনায় ওই বাউলশিল্পী মামলা করেছেন। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এমবি





