মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আদেশের জন্য আগামী ৩০ নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে রাষ্ট্রপক্ষ ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কেএ/ এআর