আইন,বিচার,সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ ) উদ্যোগে ‘আদালত রিপোর্টিং’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আদালত রির্পোটিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর,প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, ইউএনবি’র চীফ অফ করেসপনডেন্ট ও এলআরএফ’র সাবেক সভাপতি ফারুক কাজী,নিউএইজ পত্রিকার যুগ্ম বার্তাসম্পাদক শহীদুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্যানেল আইনজীবী খুরশীদ আলম খান প্রমুখ। বক্তারা সংবিধান,আদালত অবমাননা আইন এবং বিচার বিভাগের মর্যাদা অক্ষুন্ন রেখে আদালত রিপোর্টিং করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলআরএফ’র সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেষ্ঠ্য প্রতিবেদক এম বদি-উজ-জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য ও এনটিভির সিনিয়র প্রতিবেদক হাসান জাবেদ। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি সালেহউদ্দিন ও সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ হিরন।
কর্মশালায় আইন, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের মধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।তবে জরুরি কাজ থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক যোগদান করতে পারেননি।
ঢাকা,কেএ ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //





