ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মদ ও ইয়াবাসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,হাবিব (৩০),তানমিম (২২),মাসুদ (৩০),তার ছেলে বিধান (৪),নুর হোসেন (২১) ও নুর আলম (২০)।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস টাইমনিউজবিডিকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি জোনের গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দশ বোতল মদ উদ্ধার করা হয়।

এদিকে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ টাইমনিউজবিডিকে জানান, চট্টগ্রাম থেকে চট্টলা এক্সপ্রেসে চড়ে ওই দুই যুবক কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন।

স্টেশনে তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এমআর/এমকে