ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ড. ইউনূস আলী আখন্দ।
আদালত ড. ইউনূস আলী আখন্দকে জানায় রিটের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও এ সংক্রান্ত আইনী বিষয়াদী নিয়ে আসতে বলেন এবং আগামী রোববার তার শুনানি শুনবেন বলে জানান।
এমকে





