নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

সোমবার আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে রিজভীর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীন রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

চলতি বছরের ৩০ জানুয়ারি রাত ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

কেএইচ