রাজধানীর মিটর্ফোটে ব্যাবের অভিযান। আজ মঙ্গলবার দুপুর ১২ হতে এই অভিযান শুরু হয়। র্যাব হেডকোয়াটারের ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলমের নেতৃতে এই অভিযান চালে।
অভিযান চলাকালীন মিটর্ফোটের আকিজ কেমিক্যাল এ এলুমিনিয়াম, সালফার,গামপাওডার বোমা তৈরির কেমিক্যাল পাওয়া য়ায়। এই জন্য ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটির দুই কর্মচারী খোকন (৪৫) ও রনিকে (২০) বিনাশ্রম ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
একই ভাবে পদ্মা কেমিক্যালকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। শাপলা কেমিক্যালকে ১ লক্ষ টাকা। এবং রুপসা কেমিক্যালকে ২ লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালিন ম্যাজিষ্ট্রেট সারওয়ার বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বোমা তৈরির সরঞ্জাম সহ নানান কেমিক্যাল পাওয়া যাচ্ছে। এই কেমিক্যাল মূলত রাজধানীর মিটর্ফোট এলাকা হতে জঙ্গি সন্ত্রাসীরা ক্রয় করছে। এই জন্য আমাদের এই বিশেষ অভিযান।
অভিযানে উপস্থিত ছিলেন, লালবাগ র্যাব-১০ এর ফরএনসি বিভাগের প্রধান শফিকুর ইসলাম সরদার, সিনিয়র এসপি মো. ফারুকী, এসপি মো. মাফুজ, এসপি মো. রাব্বী, রেজাউল, মাজিদ,বকুল, প্রমুখ।
মেহেদী হাসান/এমবি





