স্ত্রীর করা যৌতুকের মামলায় সুপ্রিমকোর্টের আইনজীবী মো. সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু নাছের মো. জাহাঙ্গীর আলম আসামির স্থায়ী জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন জামিনে থাকা আসামি আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন। অপরদিকে মামলার বাদী জামিনের বিরোধিতা করে আদালতে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে ওই আদেশ দেন।
শুনানিতে মামলার বাদী বলেন, আসামি আগের বিয়ের কথা গোপন করে তাকে বিবাহ করেছেন। জামিন পাওয়ার পর মামলা তুলে নেয়ার জন্য তার বাবা ও তাকে হুমকি দিচ্ছেন।
আদালত সূত্র জানায়, আসামি ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। অপরদিকে মামলার বাদী ইসমত আরাও সমিতির একজন সদস্য (আইনজীবী)।এএস





