জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় রায় ঘোষণার দিন পিছিয়েছে। এ মামলার রায় বুধবার হওয়ার কথা থাকলেও আসামীদের আদালতে হাজির করতে না পারায় ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক বুধবার সকাল সোয়া ১১টার দিকে এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট তাসলিমা ইয়াছমিন দিপা জানান, ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য প্রস্তুত থাকলেও হরতালে ও অবরোধে নিরাপত্তাজনিত কারণে আসামীদের আদালতে উপস্থিত করতে না পারায় এ মামলার রায় ঘোষণা হচ্ছে না।

এর আগে, ২৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।

এএইচ