রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (০৭ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা, ২০ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৮ হাজার মি.লি এবং ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস