আগামী সপ্তাহ থেকে আনন্দ শিপইয়ার্ডকে ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের সহায়তাকারী ৭ ব্যাংকসহ ১৪ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলবি নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সর্বশেষ এবি ব্যাংক এবং এনসিসিবিএল ব্যাংকের কর্মকর্তারা দুদকের চাহিদা মোতাবেক আনন্দ শিপইয়ার্ডের ঋণ সংক্রান্ত তথ্য উপাত্ত জমা দেয় অনুসন্ধানী কর্মকর্তার দফতরে। এর আগে ১২টি প্রতিষ্ঠান তথ্য উপাত্ত দুদকে জমা দেয়।

বিদেশে জাহাজ রফতানির নামে আনন্দন শিপইয়ার্ডকে ঋণ প্রদানকারী ওই ১৪টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আনন্দ শিপইয়ার্ডের মালিককে জিজ্ঞসাবাদের জন্য পর্যায় ক্রমে তলবি নোটিশ পাঠানোর তালিকা তৈরি শুরু করেছে।

তলবি নোটিশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ইসলামী ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), এবি ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লিমিটেড (লোকাল অফিস), এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (প্রধান শাখা)।

৭ লিজিং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ফিনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআইএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল), ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল), আইডিএলসি ফাইনান্স, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফয়াইএল), হজ ফাইনান্স কোম্পানি লিমিটেড (এইচএফসিএল) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের (পিএলএফেল)।

অভিযোগ রয়েছে, আনন্দ শিপইয়ার্ডের মালিকের জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পর্যাপ্ত জামানত ছাড়াই ব্যাংক এবং আর্খিক প্রতিষ্ঠানগুলো মোটা অংকের ঋণ দিয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। পরে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে দুদক এই বিষয়টি অনুসন্ধান শুরু করে।

এদিকে ওই ১৪ প্রতিষ্ঠনের কাছে তথ্য উপাত্ত চেয়ে ২৪ এপ্রিল মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরে প্রথম চিঠি পাঠান। ১৯ মে দ্বিতীয় চিঠি এবং ২৪ আগস্ট তৃতীয় চিঠি পাঠায়।

গত ২৪ আগস্ট আনন্দ শিপইয়ার্ডের ঋণ সংক্রান্ত তথ্য উপাত্ত চেয়ে জনতা ব্যাংক, এবি ব্যাংক এবং এনসিসিবিএল ব্যাংকের এমডিকে ২০০৪ এর ১৯(৩) এর ২০১৩ সালের ২০ নভেম্বরে সংশোধনীর ক্ষমতার এবং তথ্য না দিলে সাজার বিষয়টি উল্লেখ করে চিঠি দেয় দুদক। ওই চিটির পর জনতা ব্যাংক,এবি ব্যাংক ওএনসিসিবিএর ব্যাংক তথ্য উপাত্ত জমা দেয়।

ঢাকা, একে, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এআর