বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ভাই মনজুর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গুলশানে এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক আয়তনের একটি সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় আদালত এ আদেশ জারি করেন।
রোববার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ জহুরুল হক এ আদেশ দেন।
এদিন এ মামলাটিতে দাখিল করা চার্জশিট আমলে নেন আদালত। শুনানির সময় মওদুদ আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





