বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলা আইনজীবি ভবনে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নির্বাচনে অংশগ্রহণকারী দল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সিনিয়র সভাপতি এ্যাড. এমদাদুল হক তারা।
সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী বার কাউন্সিলের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট বার এ্যাসোয়িশনের সাবেক সভাপতি, সাবেক এ্যর্টনী জেনারেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এ জে মোহাম্মদ আলী, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আমিরুল ইসলাম প্রমূখ।
সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এজে মোহাম্মদ আলী বলেন, আইনজীবীদের অধিকার সুরক্ষা করা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম উদ্দেশ্য। আইনজীবীরা বিচার প্রার্থীদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় আইনী সহায়তা দিয়ে আসছে।
আইন মানুষের মৌলিক অধিকার, আর তা রক্ষা করা বিশেষ প্রয়োজন। বাংলাদেশ বার কাউন্সিল নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে সরকার যেন কোন হস্তক্ষেপ না করতে পারে এজন্য সকল আইনজীবিকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান। দেশে আইনের শাসন, দূর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং আইনজীবিদের স্বার্থ ও আর্থিক নিরাপত্তা মর্যাদা রক্ষার স্বার্থে আসন্ন বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ভোট দেয়ার আহবান জানান সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহসচিব এ্যাড. মাহাবুব উদ্দিন খোকন।
এসএইচ





