অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মোসাদ্দেক আলী ফালুর আইনজীবীরা তার পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন।
গত ২৮ জানুয়ারি মিরপুর থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
১ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জেআই





