মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানের তার ছোটো দুই ছেলের সঙ্গে শেষ সাক্ষাৎ হচ্ছে না।
শনিবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে তার স্ত্রী নূরুন্নাহার বেগম, বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী, মেজো ছেলে হাসান ইমাম ও একমাত্র মেয়ে (পালিত) আতিয়া নূরসহ পরিবারের ২১ সদস্য দুটি গাড়িতে করে ১৫ জন ও অন্যভাবে ৬ জন তার সাথে দেখা করতে কারাগারে আসেন।
বিকাল ৪টা ৮ মিনিটে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কারাগারে প্রবেশ করেন।
জানা গেছে, কামারুজ্জামানের সেজো ছেলে হাসান ইকরাম সুইডেনে লেখাপড়ারত ও হাসান জামান মালয়েশিয়ায় টেলি কমিনিউকেশন পেশায় চাকরিজীবী দেশে না থাকায় তারা বাবার (কামারুজ্জামান) শেষ সাক্ষাৎ পাচ্ছেন না।
জেএ





