জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক সচিব মুন্সি সাজ্জাদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বৃহস্পতিবার দুদকের এক সভায় চার্জশিট অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, ওই হাসপাতারের সাবেক সচিব মুন্সি সাজ্জাদ হোসেন, ষ্টোর অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং ঠিকারদার হাসিনা বেগমের বিরুদ্ধে অবৈধ ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ২ এপ্রিল বনানী থানায় দুদক মামলা দায়ের করে। মামলা নং-৪।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলাটি দন্ডবিধি ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় রেকড করা হয়।
আসামিদের ঠিকানা ওই হাসপাতালে খাদ্য সামগ্রি সরবরাহের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার 'যুথি নিপুন ভাইবোন ট্রেডার্সের' মালিক গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা হাসিনা বেগম স্বামী শেখ মো. শাহজাহান।
ওই হাসপাতারের সাবেক সচিব মুন্সি সাজ্জাদ হোসেন পিতা মৃত.মুন্সী আহম্মদ হোসেন; গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাট্টাইধোরা গ্রামে।
ষ্টোর অফিসার মো. জাহাঙ্গীর আলম পিতা মো. রওশন আলী তালুকদার ; পটুয়াখালী জেলার শৌলা গ্রামের বাসিন্দা।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ওই হাসপাতালে খাদ্য দ্রব্য সরবরাহের নামে অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ টাকা আত্মসাৎ করেন।
একে





