বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুপুর সোয়া ২টায় র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, দারুসসালাম এলাকা থেকে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার পাইলট সাব্বির ও নিহত জেএমবি সদস্য আবদুল্লাহর সহযোগীসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে বিকাল ৪টায় র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান মিজানুর রহমান।
এএস





