সিদ্ধিরগঞ্জে ৭ খুনের মাশোহারার সাথে জড়িত ও বিতাড়িত কাউন্সিলর বাদল ফের বেপোরয়া হয়ে উঠেছে। মুঠোফোনের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে তার প্রভাব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরদিকে তার বাবা নুর সালাম বিশাল বাহিনী নিয়ে চিটাগাংরোডে বিচরন করে দোকান তৈরী চাদা আদায় ইত্যাদি কার্যক্রম অব্যহত রেখেছেন।
বিশ্বস্থ সূত্রে জানা গেছে বর্তমানে বাদলের দলবল নিয়ে বাদলের বাবা কাজ করে যাচ্ছেন। টার্গেট হচ্ছে সামনে শূন্য ৩ নং ওয়ার্ডে প্রভাব বিস্তার করে কাউন্সিলর নির্বাচন করা। কিন্তু স্থানীয় জনগণ এদের আর রাস্তায় দেখতে চায় না কাউন্সিলর তো দূরের কথা।
রাস্তায় প্রায় চিটাগাং রোডের বেশির ভাগ জায়গা দখলের পরিকল্পনা করে দোকান তৈরীর কাজ এগিয়ে চলেছে। মোটা অংকের টাকা অগ্রিম নিয়ে তৈরী হচ্ছে দোকানগুলো। ভাড়া হিসেবে মাসিক পাঁচ থেকে ছয় হাজার টাকা গুণছে তারা।
বাদল পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাদলের বাবা নুর সালাম বলেন এলাকাবাসীর উন্নয়নে আমি কাজ করে চলেছি। আমি সবার সাথে আলোচনা করে জনগণের স্বার্থে কাজ করছি।
এসএইচ





