তিন গুলিবিদ্ধসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। রাজধানীর আফতাবনগরের লোহার ব্রিজের পাশে একটি অ্যাপার্টমেন্টের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
বাড্ডা থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে এগারটায় খবর আসে- কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও গুলি চালায়। এতে ৩ ডাকাত ও দুই পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়।
পরে ডাকাতদল গুলি চালিয়ে পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে স্বপন (২৭), মাসুম (২৫) ও মনির (২৬) নামের গুলিবিদ্ধ তিন ডাকাতসহ পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। ৩ ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুই পুলিশ সদস্যকে পুলিশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা, ১টি গুলি, ২টি চাঁপাতি ও ১টি ছোরা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জেএ





