৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যে বেঞ্চ এ যুক্তি উপস্থাপন শুরু হয়।
আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। অপর দিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত আছেন প্রসিকিউটর সাইদুর রহমান।
গতকাল সোমবার আসামির বিরুদ্ধে আনিত পাচঁটি অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুর রহমান।
উল্লেখ্য,গত বছরের ২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন। তার বিরুদ্ধে হত্যা,আটক,নির্যাতন ও অপহরণের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১৬ মে মোবারকের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউশন।
[b]ঢাকা,কেএ, ২০ মে(টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
অপরাধ
মোবারকের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু
৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যে বেঞ্চ এ যুক্তি উপস্থাপন শুরু হয়





