হলমার্ক গ্রুপের ঘনিষ্ট ২ প্রতিষ্ঠানের ১৪ মামলায় ২১ আসামির বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতিটি মামলায় একাধিক ব্যাক্তি আসামি রয়েছে। ফলে সোনালী ব্যাংকের ১১ জন, টি এন্ড ব্রাদার্সের ১ জন খানজাহান আলীর ৩ জনসহ মোট ১৫ ব্যাক্তি আসামি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের তদন্ত টিমের প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলী। টি অ্যান্ড ব্রাদার্স, খানজাহান আলীর ১৪ মামলায় ৩৫৪ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৭৯৪ টাকা আত্মসাতের ঘটনায় এ ১৪ মামলার চার্জশিট দাখিল করে।
গত ১ জুন কমিশনের নিয়মিত সভায় এই ১৪ মামলা দাখিলের অনুমোদন দেয়। একই সঙ্গে নকশী নীট কম্পোজিটের সহযোগি প্রতিষ্ঠান ৩ মামলায় ১০ কোটি ৮১ লাখ ৮৫ হাজার ২৩১ টাকার সুদ ২ কোটি ৫২ লাখ ৭ হাজার ৭৩০ টাকাসহ মোট ১৩ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৯৬১ টাকা ইতোমধ্যে সমন্বয় করায় (এফ.আর.টি’র) সুপারিশ করেছে কমিশন।
১৪টি মামলার চার্জশিট ভুক্ত আসামির মধ্যে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক এমডি ও সিইও হুমায়ুন কবির, সাবেক ডিএমডি মাঈনুল হক (ওএসডি), ডিজিএম শেখ আলতাফ হোসেন,, ডিজিএম সফিজউদ্দীন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, এজিএম এজাজ আহমেদ, জিএম অফিসের জিএম ননী গোপাল নাথ (ওএসডি), মীর মহিদুর রহমান, রূপসী বাংলা শাখার সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান, এজিএম (সাময়িক বরখাস্ত ) মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আবদুল মতিন এবং টি এন্ড ব্রাদার্সের পরিচালক মো: তসলিম হাসান,খান জাহান আলীর চেয়ারম্যান তাজুল ইসলাম,এমডি আবদুল জলিল শেখ এবং পরিচালক রফিকুল ইসলাম।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





