নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আর সুলতানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিজভীর পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে এসব মামলা দায়ের করা হয়।
এমকে





