সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশিয়ার কাম ক্লার্ক মো. শওকত হোসেন মোল্লার বিরুদ্ধে ভূয়া বিল ভাউচারে পেনশন হোল্ডারদের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতর মামলার চার্জশিট দিচ্ছে দুদক।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ হোসেন মোল্লাহর ছেলে শওকত হোসেন মোল্লা। টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
দুদকের সহকারী পরিচালক পাল কমল চন্দ্র বাদী হয়ে গত বছর ৮ ডিসেম্বর দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারায় তার বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪।
মামলার অভিযোগে বলা হয়েছে, শওকত হোসেন মোল্লা দীর্ঘদিন যাবৎ পেনশন হোল্ডারদের নাম এবং পিপিও ব্যবহার করে ভূয়া বিল ভাউচারে ৪৫ লাখ ৬ হাজার ৮৫৬ টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাত করেন।
এই ঘটনায় সোনালী ব্যাংক থেকে গোপালগঞ্জ জেলা যুগ্ম জজ-১ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২/০৬। যা এখনো বিচারাধীন রয়েছে।
এদিকে, গত ২৩ মার্চ দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক পাল কমল চন্দ্র । ওই প্রতিবেদনের সঙ্গে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন চাওয়া হয়েছে। নথিটি দুদক চেয়ারম্যানের দফতরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যে কোনো সময় এটি অনুমোদন হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। [b]ঢাকা, একে, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
সোনালী ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশিয়ার কাম ক্লার্ক মো. শওকত হোসেন মোল্লার বিরুদ্ধে ভূয়া বিল ভাউচারে পেনশন হোল্ডারদের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতর মামলার চার্জশিট দিচ্ছে দুদক





