চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঘটনায় এক জলদস্যু নিহত হয়েছেন। শনিবার ভোরে বাঁশখালী উপজেলায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য। তাৎক্ষণিকভাবে নিহতর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাশঁখালী উপজেলায় জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে একজনের গুলীবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র ও রাউন্ড গুলী উদ্ধার করা হয়েছে।

এএস