রাজধানীর মিরপুরে শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাম্মি আক্তার সুমি (২৮) নামে ওই শিক্ষিকা মনিপুর স্কুলের চারুকলার শিক্ষিকা ছিলেন। তার স্বামী সুমন হাবিব ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
চার বছর আগে তারা ঘর বাধেঁন। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রোববার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ৬৬৯, মধ্য মনিপুর, মিরপুরের বাসার দ্বিতীয় তলা থেকে সুমির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এসএইচ





