কারান্তরীণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ পল্টন, রমনা ও মতিঝিল থানার পৃথক ৯টি মামলায় তাকে ৬মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সোহেলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]