পাবনা জেলার ঈশ্বরদী থানার আওতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ সোহেল রানা (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। আটক অস্ত্র ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের মৃত ইয়ার আলী মৃধার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. মশিউর রহমান মণ্ডলের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার আওতাপাড়া গ্রামে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ সোহেল রানাকে আটক করে। এ সময় ফারুক নামে অপর একজন পালিয়ে যায়।

আটককৃত সোহেল রানা একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমই