খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে খান এ সবুর ট্রাস্টের সম্পত্তির যথেচ্ছ ব্যবহার ও বিক্রির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি কমিশন প্রাপ্ত অভিযোগ বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতেই খুলনা জেলা প্রশাসকের বিরুদ্ধে ওই অভিযোগ অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতারকে দায়িত্ব দেয়।
মঙ্গলবার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপ-পরিচালক সেলিনা আখতার খুলনা জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগের রেকর্ডপত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়।
দুদক সূত্র মতে, খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে ‘খান এ সবুর ট্রাস্ট’র মালিকানাধীন খুলনা টুটপাড়া মৌজার ০.৬৮ একর সম্পত্তি বিক্রি ও যথেচ্ছ ব্যবহারের সুনিদিষ্ট অভিযোগ পেয়েছে দুদকে।
ওই অভিযোগে উল্লেখ রয়েছে, ‘খান এ সবুর ট্রাস্টের বিক্রিত জমির ক্রেতার রেকর্ড বাতিল না করে বরং মিস কেসের মাধ্যমে রেকর্ডভুক্ত করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল।
পদাধিকার বলে ট্রাস্টের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। কিন্তু ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার কারণে বেহাত হয়ে গেছে ট্রাস্টের সম্পত্তি।
একে





