রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজল মাহমুদ (২৪)।
তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের রোড নম্বর ১-এর ১৯৩ নম্বর বাসা থেকে সজলের মরদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল আলম জানান, গলায় ফাঁস দিয়ে সজল আত্মহত্যা করেছে এমন খবরে পেয়ে তারা ওই বাসার ষষ্ঠ তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি হত্যা তা বিস্তারিত জানার চেষ্টা করছ পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পক্রিয়া চলছে বলে জানান তিনি।
এ এস





