অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অনুপস্থিতিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল কবির স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য,২৫-৩০ জুন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে অবস্থান করবেন।

ঢাকা. কেএ, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস