রাজধানী থেকে আন্তর্জাতিক পাচার চক্রের পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সবাই কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

রাজধানীর গাবতলী ও বাংলা একাডেমি এলাকা থেকে এই পাঁচজনকে আটক করা হয়েছে বলে শনিবার ডিবির পক্ষ থেকে জানানো হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

কেএইচ