গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম তারিক মাঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার সকালে এ অভিযোগ গঠন করেন।
২০১২ সালের ২ অক্টোবর পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করে পুলিশ।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ যুবদল-ছাত্রদলের ৪৩ নেতাকর্মীকে এ মামলায় আসামি করা হয়।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





