রাজধানীর ফকিরাপুল একটি হোটেল থেকে ৫ শত ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলো-জামাল(৩৮) ও ফেরদৌস(২৭)।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফকিরাপুল রহমানিয়া হোটেল থেকে তাদের আটক করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল রহমানিয়া হোটেলের ৩১০ নং রুমে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।

এআই/