মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের সাজা কমিয়ে আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড দেয়ার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনের নিচে অজ্ঞান হয়ে পড়েন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের পর বিভিন্ন গণমাধ্যমের সামনে তিনি তার মতামত প্রকাশ করেছেন। এর পর তিনি আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় আইনজীবী সমিতির ভবনের নিচে অজ্ঞান হয়ে যান।

এরপর সেখানে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িতে তুলে দেন।

ঢাকা, কেএ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর