রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ‘নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৩০টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।  

আজ শনিবার কাউন্টার টেররিজমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানা যায় নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে।

এমবি