আজ বৃহস্পতিবার তামাক বিরোধী আইন কার্যকর কারা দাবিতে জাতীয় তামাক বিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন পাসের পর এক বছর পার হলেও বিধিমালা হয়নি। এ কারণে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন হচ্ছে না।
মানববন্ধনে হেলাল আহমেদ বলেন, বিধিমালা না হওয়ার সুযোগে তামাক কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে তামাকের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। নাটক সিনেমায় ধুমপানের দৃশ্য প্রচারিত হচ্ছে।
অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়ণ এবং নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচার বন্ধের দাবি জানান তিনি।
প্রত্যাশা, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও মানবিক আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রফিকুল ইসলাম মিলন, আব্দুল জব্বার, শামছুল আলম ও মো. আমির হোসেন।
একে,





