রাজধানীর মগবাজারে তিন খুনের মামলার প্রধান আসামি কালা বাবুর সহযোগী কামালসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার গভীর রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটকরা হলেন, রাজু (২০), অপু (৩০), সোহেল (১৮), বিল্লাল (২৪) ও কামাল (২৫)।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব- ৩ এর উপ অধিনায়ক মেজর মহিউদ্দীন বলেন, ঢাকা থেকে ৩ জন ও বাকি দু'জনকে মুন্সীগঞ্জ থেকে আটক করা হয়।

ঢাকায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব- ৩ এর উপ অধিনায়ক মেজর মহিউদ্দীন এবং মুন্সীগঞ্জে নেতৃত্ব দেন আশরাফ মুন্সী।

ঢাকা, জেইউ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর