রাজধানীর হাতিরঝিলে সোহেল নামে এক ব্যক্তিকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়েছেন দুর্বৃত্তরা।

শনিবার বেলা পৌনে ৩ টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহেল জানান, তিনি রবির ডিলারশিপ পদে কাজ করেন। ডিলারদের কাছ থেকে টাকা নিয়ে আসার সময় তার কাছ থেকে এই টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ