আদালত অবমাননার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মোহাম্মাদ হাফিজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আদেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই আদেশে হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাফিজুর রহমান একটি রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে উপাচার্য হারুন অর রশিদকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে হাফিজুর রহমানের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া আদেশটি তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন আদালত। এই বরখাস্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
কেএ/এসএইচ/ এআর





