জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের ২ দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দু’টি রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ৪টি পৃথক আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চে বৃহস্পতিবার সকালে এ শুনানি শুরু হয়েছে। শুনানি করছেন খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





