মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য (এমপি) পদ থাকার বৈধতা নিয়ে রিটটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আদালত।
বিচারপতি মো. এমদাদুল হক ও মুহম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার নির্বাচন কমিশনের রিটের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
এর আগে, ১৬ আগস্ট সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে রিট করেন লতিফ সিদ্দিকী।
রিটে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়। এ ছাড়া ওই চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতেও রুল জারি করা হয়।
নির্বাচন কমিশন, আইন সচিব, নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) ও জাতীয় সংসদের স্পিকারকে রিটে বিবাদী করা হয়।
এএইচ





