মিরপুরে ঝুট ব্যবসায়ী নিহতের ঘটনায় গ্রেফতার শাহ আলী থানার এসআই জাহিদ হাসান আদালতে জবানবন্দি দিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর হাকিম অমিত কুমার দে তার জবানবন্দি গ্রহণ শুরু করেন।
অন্যদিকে পুলিশের সোর্স নাসিম শেখ মহানগর হাকিম অশোক কুমার দত্তের কাছে জবানবন্দি দিচ্ছেন।
ডিবির (পশ্চিম) পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ আদালতের কাছে জবানবন্দি গ্রহণের অবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি গ্রহণ করছে।
ঢাকা,কেএ ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম





