রাজধানীর পল্লবীতে আনিস হোসেন নামের এক যুবককে হত্যার দায়ে দুই কসাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এই রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- শমসের রায় ও লালু। তারা পেশায় গোস্ত বিক্রেতা।
একই সঙ্গে দুই আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
রায় ঘোষণাকালে আসামি শমসের রায় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তবে অপর আসামি লালু হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
মোবাইল ফোন চেয়ে না পেয়ে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি পল্লবীতে আনিসকে গলা কেটে হত্যা করে আসামিরা।
আনিস স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করতেন। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
হত্যাকাণ্ডের পরদিন আনিসের ভাই ফারুক হোসেন পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
এমবি





