কথিত ব্যবসায়ি ওয়াহিদুর রহমানকে জালিয়াতির মাধ্যমে  প্রায় এক হাজার কোটি টাকা ঋণ দেয়ার ঘটনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি মোক্তার হোসেনসহ আরো ৬ কর্মকর্তাকে তলবকরছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ  বুধবার দুদকের অনুসন্ধানী টিম লিডার উপ-পরিচালক  মোঃ জুলফিকার আলী এ তলবি নোটিশ পাঠান। নোটিশে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ৬ কর্মকর্তাকে আগামী ৭ নভেম্বর সকার সাড়ে ৯ টায় দুদক প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে।

নোটিশ প্রাপ্ত অপর ৫ জন হলেন; সাবেক ডিএমডি জয়নুল আবেদীন,  সাবেক সিআরএম  জুবায়ের মঞ্জুর, সাবেক জিএম (অপারেরশন) মাসুদ আহমেদ খান, সাবেক ডিজিএম গোলাম সারোয়ার, সাবেক ডিজিএম হাফিজ উদ্দিন।

এর আগে গত ১৩ নভেম্বর কৃষি ব্যাংকের ৯ কর্মকর্তাকে তলবি নোটিশ পাঠায়। ওই নোটিশ প্রাপ্তদেরকে গত ২৬ ও ২৭ নভ্ম্বের জিজ্ঞাসাবাদ করা হয়। এরমধ্যে রয়েছেন,বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডিএটিএম আতাউর রহমান,এজিএম মনোয়ারা  বেগম এবং প্রকৌশলী রফিকুল ইসলাম,ডিজিএম  মোশাররফ  হোসেন, এজিএম নার্গিস সুলতান, এজিএম  দেলোয়ার  হোসেন ভূঁইয়া, সিনিয়র প্রিন্সিপাল অফিসার  মোঃ সানাউল্লাহ, সিরাজুল ইসলাম ও প্রিন্সিপাল অফিসার  মোঃ রফিকুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়াহিদুর রহমান নামে-বেনামে এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। এর মধ্যে  বেসিক ব্যাংক  থেকে ৭৬৭  কোটি, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক  থেকে ১২৪ কোটি , সিটি ব্যাংক  থেকে ৬ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি  থেকে ২  কোটি ৪০ লাখ টাকা নিয়েছেন।

একে,