হযরত শাহ আমানত বিমান বন্দর থেকে এক হাজার ১৯ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় একজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।

বুধবার বিকালে চট্রগ্রাম হযরত শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা ইকে-৯৮৯৪ বিমানের ফ্লাইটে আব্দুল হাসিব নামের এক যাত্রির ব্যাগ তল্লাসি চালিয়ে এক হাজার ১৯ কার্টুন বিদেশী সিগারেট পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা।

তিনি বলেন, গ্রেফতারকৃত হাসিবের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার আইন অনুযায়ী মামলা করা হচ্ছে।

এআই/এসএইচ